ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
হাতেনাতে ধরা পড়ার পরও থানা থেকে ছাড়া পেল ধর্ষক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 1 July, 2021, 7:37 PM
সর্বশেষ আপডেট: Thursday, 1 July, 2021, 7:44 PM

হাতেনাতে ধরা পড়ার পরও থানা থেকে ছাড়া পেল ধর্ষক

হাতেনাতে ধরা পড়ার পরও থানা থেকে ছাড়া পেল ধর্ষক

নোয়াখালীর বেগমগঞ্জে এক সন্তানের জননীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষককে থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত দেলোয়ার হোসেন বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুগা মিয়ার বাড়ির আবদুল মান্নানের ছেলে এবং সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড শহীদের ছোট ভাই।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বেগমগঞ্জ উপজেলার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ নিজেই।

ভুক্তভোগী গৃহবধূ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গত ২৪ জুন তাকে তার বসতঘরে  ধর্ষণ করে দেলোয়ার। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশ এসে দেলোয়ারকে আটক করে থানায় নিয়ে যায়। তার পরের দিন বেলা ১১টার দিকে দেন দরবার করে  স্বপন ও পলাশ থানা থেকে দেলোয়ারকে ছাড়িয়ে নিয়ে যায়। এ দেলোয়ার হচ্ছে সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড শহীদের ছোট ভাই।

বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদার জানান, গত ২৪ জুন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ থেকে কল পেয়ে দেলোয়ার নামে এক যুবককে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। কিন্তু কোনো লিখিত অভিযোগ না পেয়ে পরের দিন তাকে ছেড়ে দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status