ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
শুরু হচ্ছে মিস্টার অ্যান্ড মিস গ্লামার লুকস ২০২১
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 11:29 PM

শুরু হচ্ছে মিস্টার অ্যান্ড মিস গ্লামার লুকস ২০২১

শুরু হচ্ছে মিস্টার অ্যান্ড মিস গ্লামার লুকস ২০২১

করোনার মহামারীতেও থেমে নেই জীবন। জীবিকার তাগিদের পাশাপাশি সুস্থ্য সংস্কৃতির চাহিদাও হয়ে উঠেছে নিত্যদিনের অনুষঙ্গ। মননের চাহিদা আর সাংস্কৃতিক আয়োজনএর খড়ার এই সময়টিতে স্টার মাল্টিমিডিয়া আয়োজন করতে যাচ্ছে মিস্টার অ্যান্ড মিস গ্লামার লুকস ২০২১।


লকডাউন শিথিল হলে এবং করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই স্বাস্থ্যবিধি মেনে আয়োজনটির প্রস্তুতি নিচ্ছে তারা। আর দেশে প্রথমবারের মতো এই আয়োজনটিতে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হল বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্টারএশিয়া টেলিভিশন। মিস্টার অ্যান্ড মিস গ্লামার লুকস ২০২১ এর যাবতীয় পর্ব প্রচার করবে চ্যানেলটি।


আজ ৩০ জুন ২০২১ইং বুধবার রাজধানীর নিকেতনস্থ ইন্টারএশিয়া টেলিভশন এর নিজস্ব স্টুডিওতে মিস্টার অ্যান্ড মিস গ্লামার লুকস ২০২১ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।


এতে ইন্টারএশিয়া টেলিভশন এর ব্যবস্থাপনা পরিচালক মনির  চৌধুরী এবং স্টার মাল্টিমিডিয়ার স্বত্ত্বাধিকারী সোহেল আফসান চুক্তিতে স্বাক্ষার করেন। এসময় ইন্টারএশিয়া টেলিভশন এর চেয়ারম্যান ধীমন বড়ুয়া, সাংবাদিক শাকিল বিন মোস্তাক প্রমূখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status