ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
‘অক্সিজেন সংকটে’ পর পর ৮ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 11:27 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 30 June, 2021, 11:32 PM

‘অক্সিজেন সংকটে’ পর পর ৮ জনের মৃত্যু

‘অক্সিজেন সংকটে’ পর পর ৮ জনের মৃত্যু

সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে একের পর এক ৮ জন রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন করোনা পজিটিভ ও বাকি ৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বুধবার বিকাল ৫টার পর তাদের মৃত্যু হয়। তারা সবাই অক্সিজেন সংকটের কারণে মারা গেছেন বলে জানা গেছে।

তবে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানিয়েছেন, মৃতের সংখ্যা ৪। তারা কেউই অক্সিজেন সংকটে মারা যাননি। তাদের অবস্থা এমনিতেই আশংকাজনক ছিল।

তিনি আরও জানান, বিকালে সেন্ট্রাল অক্সিজেন কমে আসতে থাকলে সঙ্গে সঙ্গে ৭৬টি বড় সিলিন্ডারের অক্সিজেন কাজ করা শুরু করে।

এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত একজন দায়িত্বশীল কর্মকর্তা নিজের নাম পরিচয় গোপন রাখার শর্তে বলেন, অক্সিজেন সংকটের কারণে আইসিইউতে ২ জন, সিসিইউতে ২ জন করোনা পজিটিভ নিয়ে এবং বাকি ৪ জন করোনা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে মারা গেছেন।

এদিকে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত ১৯০ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে পিসিআর ল্যাব সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status