উল্লাপাড়ায় করোনায় দুর্নীতি প্রতিরোধ কমিটির রেজাউন কবির পারভেজের মৃত্যু, আক্রান্ত ১৩ জন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 11:37 PM
উল্লাপাড়ায় করোনায় দুর্নীতি প্রতিরোধ কমিটির রেজাউন কবির পারভেজের মৃত্যু, আক্রান্ত ১৩ জন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর এলাকা পরিচালক মোঃ রেজাউন কবির পারভেজ। তিনি ঢাকার ল্যাবএইড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায়
বুধবার (৩০ জুন) বিকেল ৫ টার দিকে মৃত্যু বরন করেন। এ ছাড়াও উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৩ জন ।
এর মধ্যে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এ্যানটিগেন টেস্টে ৯ জন এবং সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের টেস্টে ৪ জন । এরা হলো- উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়ায় মোছাঃ লাইলি বেগম(৫০), কেয়া(৩১), উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মোতালিব(৪৩), কলেজ পাড়ায় ফুইজা বেগম(৬৩), উল্লাপাড়া পৌর এলাকার ঝিকড়া গ্রামে মোঃ রফিকুল আলম(৬৫), মোছাঃ কহিনুর আক্তার(৫১), মোঃ রাফি আলম(২২), মোঃ রেজাউর রেজা(৫৩), উপজেলার শাহজাহানপুর গ্রামে মারুফ(৩৬), তেতুলিয়া গ্রামে তানজিম রহমান(১৭), পাচিলিয়া গ্রামে মোঃ আরিফ হোসাইন(৩৪), আমান ফিটের কর্মচারী জামাল উদ্দিন(৪৮), আব্দুল মজিদ ৫১) ।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রন কর্মকর্তা এবং কোভিড-১৯ ফোকাল পারসন ডাঃ মোঃ আলামিন হোসেন জানান, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জের শহীদ এম, মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষার রিপোর্টে উল্লাপাড়ার ৪ জন ও উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এ্যানটিগেন টেস্টে পরীক্ষায় ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন । এরা সবাই উপজেলা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারান্টাইনে রয়েছে ।