ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
জামালপুর সদর ইউএনও’র মাস্ক বিতরণ
শফিকুল ইসলাম শফিক, জামালপুর
প্রকাশ: Saturday, 26 June, 2021, 4:43 PM

জামালপুর সদর ইউএনও’র মাস্ক বিতরণ

জামালপুর সদর ইউএনও’র মাস্ক বিতরণ

করোনা সংক্রমণ রোধে জামালপুর পৌরসভা এলাকায় জেলা প্রশাসন আরোপিত বিধিনিষেধ প্রতিপালন পর্যবেক্ষণ করতে রাতে রাস্তায় নামেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান। গতকাল রাত ৯ টা থেকে রাত সাড়ে ১০টা পযন্ত  গাড়ি রেখে পায়ে হেঁটে পৌরশহরের সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ এবং করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারাভিযান চালান তিনি।

করোনা সংক্রমণ রোধে সাধারণত দিনের বেলা নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়ে থাকে। হঠাৎ রাতে অভিযান দেখে বিধিনিষেধ অমান্য করে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ছিল তারাও দ্রুত বন্ধকরে দেয় তাদের ব্যবসা প্রতিষ্ঠান। তবুও কাউকে জরিমানা বা শাস্তি নয়। জেলা প্রশাসনের জারিকৃত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে করোনা সংক্রমণ কমিয়ে আনার জন্য ব্যবসায়ীসহ সাধারণ মানুষের সহযোগিতা চান ইউএনও। তাদের উদ্দেশে জামালপুরে করোনা সংক্রমণ রোধে যার যার অবস্থান থেকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি। পরে শহরের প্রধান সড়কের দয়াময়ী মোড়, বুড়ির দোকান মোড়, তমালতলা মোড় হয়ে সকাল বাজার পর্যন্ত হেঁটে প্রধান সড়কের দুই পাশের কিছু কিছু খোলা থাকা দোকানপাট বন্ধ করান ইউএনও। এসময় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কঠোর বিধিনিষেধ মেনে চলার জন্য ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের অনুরোধ জানান।
জামালপুর পৌরসভায় করোনা সংক্রমণের উচ্চঝুঁকি বিবেচনায় জেলা প্রশাসন গত ১৪ জুন ভোর থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ১০টি কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status