ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
জামালপুরে বিএনপির মাস্ক বিতরণ
শফিকুল ইসলাম শফিক, জামালপুর
প্রকাশ: Saturday, 26 June, 2021, 4:44 PM

জামালপুরে বিএনপির মাস্ক বিতরণ

জামালপুরে বিএনপির মাস্ক বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমনরোধে জামালপুরে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে জেলা বিএনপি।

গতকাল শহরের ফুলবাড়ীয়া মুন্সিপাড়া মসজিদ এলাকায় সাধারণ মানুষ ও মুসল্লিদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।

বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন মসজিদ এলাকায় সাধারণ মানুষকে মাস্ক পড়িয়ে দিয়ে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, জেলা বিএনপির সদস্য তরুণ হাসান কাজল, জেলা যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, সদস্য ফিরোজ আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status