ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
১০ দিনের মধ্যে আসছে মডার্নার ২৫ লাখ টিকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 June, 2021, 11:53 AM

১০ দিনের মধ্যে আসছে মডার্নার ২৫ লাখ টিকা

১০ দিনের মধ্যে আসছে মডার্নার ২৫ লাখ টিকা

কোভ্যাক্স ফ্যাজিলিটিসের আওতায় আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শুক্রবার (২৫ জুন) এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা পেতে গত জুনে কোভ্যাক্সকে চিঠি দেয় বাংলাদেশ। সে হিসেবে পর্যায়ক্রমে প্রায় সাত কোটি টিকা দেওয়ার কথা। গতকাল শুক্রবারই চিঠি দিয়ে জানিয়েছে তারা বাংলাদেশকে ২৫ লাখ মডার্নার টিকা দেবে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘আগামী সাত থেকে ১০ দিনের ভেতরে আমাদের ওই টিকাগুলো নিতে হবে। আর এজন্য যা যা করার সে বিষয়ে ব্যবস্থা নিতে এবং টিকা নেওয়ার জন্য কনসেন্ট লেটার পাঠাতে বলেছে। সেটাও পাঠিয়ে দিচ্ছি।’

এর আগে গত ৩১ মে কোভ্যাক্সের আওতায় ফাইজার বায়োএনটেকের এক লাখ ৬০২ ডোজ টিকা দেশে পৌঁছায়।

এদিকে, চীনের সঙ্গে চুক্তির টিকা কবে নাগাদ আসবে জানতে চাইলে তিনি জানিয়েছেন, আমরা আশা করছি কিছুদিনের মধ্যে টিকার একটি চালান আমাদের পাঠাবে। তবে তারা কতটুকু দেবে সে বিষয়ে এখনো নিশ্চিত নয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status