ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পদ্মা সেতু থেকে নিখোঁজ চীনা প্রকৌশলীর সন্ধানে পুরস্কার ঘোষণা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 25 June, 2021, 9:25 PM

পদ্মা সেতু থেকে নিখোঁজ চীনা প্রকৌশলীর সন্ধানে পুরস্কার ঘোষণা

পদ্মা সেতু থেকে নিখোঁজ চীনা প্রকৌশলীর সন্ধানে পুরস্কার ঘোষণা

নিখোঁজের ৩ দিনেও পদ্মা সেতু প্রকল্পের চীনা প্রকৌশলী জো জিয়ান চেং (৩৮) সন্ধান মেলেনি। তার সন্ধানে পুরস্কার ঘোষণা করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি। প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে যে, জীবিত বা মৃত অবস্থায় প্রকৌশলীর সন্ধান দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

গত ২২ জুন মঙ্গলবার রাত ৮টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর নির্মাণাধীন বৈদ্যুতিক খুঁটির বার্জ থেকে নিখোঁজ হন চীনা প্রকৌশলী জো জিয়ান চেং। এরপর থেকে উদ্ধারকারীরা তাকে পদ্মা নদীর বিভিন্ন জায়গায় খুঁজেছেন।

আজ শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা ৭ টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে নদীর বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে নৌ-পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবীর জানান, শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা ৭টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান মোহাম্মদ আবদুল কাদের জানান, যেখানে ওই প্রকৌশলী কাজ করছিলেন সেখান থেকে পানিতে পড়ে তিনি নিখোঁজ হয়ে থাকতে পারেন। তবে, এর বাইরেও বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে। তিনি অন্য কোথাও আছেন কিনা সেটিও দেখা হচ্ছে।

নিখোঁজ প্রকৌশলী জো জিয়ান চেং সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির হয়ে কাজ করেন।

চায়না মেজর ব্রিজ কোম্পানির প্রধান মি. সাই জানান, জো জিয়ান চেংয়ের সন্ধান দিলে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। ইতোমধ্যে বিভিন্ন নৌযান শ্রমিক, জেলে, তীরবর্তী গ্রামগুলোতে লিফলেট বিতরণ করা হয়েছে।

পদ্মা সেতুর একজন প্রকৌশলী জানান, নিখোঁজের দিন মাঝ নদীতে বার্জে এসে রাতের শিফটের কাজ শুরু করেছিলেন প্রকৌশলী জো জিয়ান চেং। সর্বশেষ তাকে রেলিংয়ের পাশে বসে থাকতে দেখা যায়। এ সময় অন্য দেশি-বিদেশি প্রকৌশলীরা সেখানে কাজ করছিলেন। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। প্রায় ৬ মাস আগে কাজে যোগ দিয়েছিলেন জো জিয়ান চেং। তিনি বার্জের ভেতরেই থাকতেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status