ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
গোবরের কেকের গ্যাস থেকে দমবন্ধ হয়ে চারজনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 June, 2021, 7:49 PM

গোবরের কেকের গ্যাস থেকে দমবন্ধ হয়ে চারজনের মৃত্যু

গোবরের কেকের গ্যাস থেকে দমবন্ধ হয়ে চারজনের মৃত্যু

গোবরের কেকের গ্যাস থেকে দমবন্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনই একই পরিবারের। ভারতের উত্তরপ্রদেশের রাজপুর কেসারিয়া গ্রামের একটি সিমেন্টের গুদাম থেকে ওই ব্যক্তিদের মৃতদেহ উদ্ধার করা হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মোরাদাবাদের সিনিয়র পুলিশ সুপার পবন কুমার বলেছেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি গোবরের কেকের গ্যাস থেকেই তাদের মৃত্যু হয়েছে। তিনি জানান, ওই বেজমেন্টে অর্ধ-শুকনো গোবরের কেক রাখা ছিল। সেগুলো থেকে বিষাক্ত গ্যাস বের হয়। যা নিঃশ্বাসের মাধ্যমের তাদের পেটে ঢুকে এবং তার দমবন্ধ হয়ে মারা যায়।

পুলিশ জানায়, সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। রাজেন্দ্র, তার দুই ছেলে হরকেশ এবং প্রীতম এবং তাদের চাকর রমেশসহ তারা ওই আন্ডারগ্রাউন্ড সিমেন্ট স্টোর কাজ করছিল, তখনই এ ঘটনা ঘটেছে।

রাত ১১টার দিকে রাজেন্দ্রের স্ত্রী তাদের ডাক দেয়। কিন্তু কোনও সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন তিনি। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃতদেহ খুঁজে পায়।

পবন কুমার জানান, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মরদেহগুলো। আর ফরেনসিক বিশেষজ্ঞরা এ ঘটনা খতিয়ে দেখছেন। রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status