ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
৫৪ বছরেও মোহময়ী মাধুরী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 June, 2021, 4:07 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 23 June, 2021, 4:20 PM

৫৪ বছরেও মোহময়ী মাধুরী

৫৪ বছরেও মোহময়ী মাধুরী

মাধুরী দীক্ষিত; বলিউডের এভারগ্রিন অভিনেত্রী। আশির দশকে শুরু হয়েছিলো তার ক্যারিয়ার। এখনো নিয়মিত কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। হাসি, রূপ-লাবণ্য আর শরীরী আবেদনে এখনো তিনি তরুণী।

মাধুরীর জন্ম ১৯৬৭ সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স ৫৪ বছর। এই বয়সে সাধারণ নারীরা বৃদ্ধ হয়ে যান। চলাফেরা করাও অনেকের পক্ষে কঠিন হয়ে পড়ে। অথচ এই বয়সে এখনো মোহময়ী মাধুরী। তার রূপে যেন এখনো ঝরছে আগুন!

২২ জুন, মঙ্গলবার বিকালে ফেসবুকে দুটো ছবি শেয়ার করেন মাধুরী। তাতে দেখা যায়, দামি লেহেঙ্গা পরে আছেন তিনি। তার সাজসজ্জা আর রূপের জৌলুস যেন ভক্তদের হৃদয়ে ঝড় তোলার মতো অবস্থা।

ছবিগুলো আপলোডের পর মাত্র ৫০ মিনিটেই ৫৬ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। এসেছে প্রায় দেড় হাজার মন্তব্য। বলাই বাহুল্য, এখনো ভক্তদের কাছে মাধুরীর আবেদন ফুরিয়ে যায়নি।

প্রসংত, মাধুরী দীক্ষিতকে সর্বশেষ দেখা গেছে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘টোটাল ধামাল’ এবং ‘কলঙ্ক’ সিনেমা দুটিতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status