ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
৬৫ বার বিয়ে, প্রতিবারই বাসর রাতে উধাও হয়ে যান তিনি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 June, 2021, 4:09 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 23 June, 2021, 4:25 PM

৬৫ বার বিয়ে, প্রতিবারই বাসর রাতে উধাও হয়ে যান তিনি!

৬৫ বার বিয়ে, প্রতিবারই বাসর রাতে উধাও হয়ে যান তিনি!

শুনতে অবিশ্বাস্য মনে হলেও সতি। এক জীবনে এরইমধ্যে মোট ৬৫ বার বিয়ে করে ফেলেছেন এক নারী। আর বিয়ের পর ৬৫ জন স্বামীর সঙ্গে রাতও কাটিয়েছেন তিনি। কিন্তু প্রতিবারই ঘটেছে এক অদ্ভুত ঘটনা। আর তা হলো, প্রতিটি বিয়ের পরে ফুলশয্যা শেষ হলেই এই নারীটি উধাও হয়ে যেতেন।

এমনই এক প্রতারণার অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন ভারতের উত্তরাঞ্চলের বাসিন্দা এক নারী। ধনৌরির এক বাসিন্দা জানিয়েছেন, হরিদ্বারের জ্বালাপুর এলাকার এক ব্যক্তি পূজা নামক এক নারীর সঙ্গে তার বিয়ের জন্য সম্বন্ধ ঠিক করেছিলেন। ওই নারী অত্যন্ত গরীব হওয়ায় ওই ব্যক্তির পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার চেয়েছিল বিয়ের আগে।

এরপর একটি কোর্টে তাদের বিয়ে হয়। তবে বিয়ের পরেই ফুলশয্যা শেষ হতেই নারীটি সমস্ত গয়না, উপহার এবং টাকা নিয়ে পালিয়ে যায় সেখান থেকে। এমনকি ওই ব্যক্তির অভিযোগ অনুষ্ঠানে যে ব্যক্তি নারীর বাবা হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনিও নকল বাবা সেজেছিলেন। এছাড়াও কনেপক্ষের অন্যান্য সদস্যদেরকেও সাজিয়ে আনা হয়েছিল।

ভোরবেলা এই দৃশ্য দেখে হতবাক এই নারীর সদ্য বিবাহিত স্বামী। এরপর তার বিরুদ্ধে তারা অভিযোগ জানান তিনি। জানা গেছে, নারী এবং তার আসল স্বামী মিলে একটি প্রতারণার ফাঁদ পেতেছিল। তারা এমন যুবকের খোঁজ করত যারা নারীটিকে দেখে মুগ্ধ হয় এবং বিয়ে করতে রাজি হয়।

এরপর নারীটি নিজেকে গরিব বলে পরিচয় দিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করত। অন্যদিকে তাদের বিয়ে একটি কোর্টে দেয়া হতো এবং সেখান থেকেই মেয়েটি নতুন শ্বশুরবাড়িতে রওনা দিতে। এরপর রাত কাটতে না কাটতেই নারীটি উধাও হয়ে যেত।

শেষ যাকে সে বিয়ে করে তার কাছ থেকে পালিয়ে মেয়েটি রাজস্থানে যায় এবং এরপরও নাকি সে বিয়ে করেছিল। যে ব্যক্তিকে ফাঁকি দিয়ে নারীটি পালায় তারা মেয়েটির খোঁজ করতে গিয়ে জানতে পারে যে সেই মেয়েটি এবং তার আসল স্বামী একটি ভাড়া বাড়িতে থাকত। সেখানে তাদেরকে খুঁজে না পেয়ে শেষমেশ তারা পুলিশের দ্বারস্থ হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status