ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
বাবার মৃত্যু সইতে পারলেন না মেয়ে, ঢলে পড়লেন মৃত্যুর কোলে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 June, 2021, 4:06 PM

বাবার মৃত্যু সইতে পারলেন না মেয়ে, ঢলে পড়লেন মৃত্যুর কোলে

বাবার মৃত্যু সইতে পারলেন না মেয়ে, ঢলে পড়লেন মৃত্যুর কোলে

জামালপুরের বকশীগঞ্জে বৃদ্ধ বাবার মৃত্যুর শোক সইতে না পেরে মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মেয়ে আকলিমা বেগম। বুধবার সকালে বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া মাঝপাড়া এলাকায় এ হৃদয় বিদারক ঘটনা ঘটে।

মৃতের স্বজনরা জানান, বুধবার সকালে পৌর শহরের মাঝপাড়া এলাকায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান বৃদ্ধ হেদু খাঁ। বাবার মৃত্যুর খবর পেয়ে স্ট্রোক করে মারা যান মেয়ে আকলিমা বেগম। সকাল ১০টার দিকে বাবার বাড়ির পাশেই স্বামীর বাড়িতে তার মৃত্যু হয়। বাবা ও মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বকশীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status