|
পুরো শরীরে স্যানিটাইজার মাখার ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
|
![]() পুরো শরীরে স্যানিটাইজার মাখার ভিডিও ভাইরাল সম্প্রতি সারা শরীরে স্যানিটাইজার ব্যবহার করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরিছন্নতার খাতিরে এক ব্যক্তির এমন অবাক করা কাণ্ড দেখে হেসে খুন হচ্ছে নেট দুনিয়া। ৫০ সেকেন্ডের ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি নীল রঙের একটি স্যানিটাইজের বোতল থেকে স্যানিটাইজার ব্যবহার করার অনুমতি চান। অনুমতি পেলে তিনি প্রথমে নিজের হাতে মাখেন এবং পরে সবাইকে অবাক করে তার পুরো মুখে, মাথায়, এমনকি পুরো পায়েও মাখেন স্যানেটাইজার। এটি দেখে আইপিএস রূপিন শর্মা এক টুইটবার্তায় বলেন, ‘করোনা কোনদিনই এই বৃদ্ধকে ছুতে পারবে না। যদিও আঙ্কেলের মাস্ক নামিয়ে এই কাজ করা উচিত হয়নি’। ভিডিওটি কবে করা বা কোথায় করা হয়েছে তার সত্যতা যাচাই করা যায়নি। কিন্তু এমন হাস্যকর ভিডিওটি নেট দুনিয়ায় দর্শকদের মনোরঞ্জন করেছে অনেক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
