ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
নিষিদ্ধ হলো নাভালনির সংগঠন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 June, 2021, 2:12 PM

নিষিদ্ধ হলো নাভালনির সংগঠন

নিষিদ্ধ হলো নাভালনির সংগঠন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির প্রতিষ্ঠিত সংগঠনগুলো নিষিদ্ধ করেছে দেশটির একটি আদালত। এছাড়া নাভালনির সংগঠনগুলোকে ‘উগ্রপন্থী’ হিসেবে আখ্যায়িত করায় সরকারের পক্ষে সেগুলোর সঙ্গে যুক্ত অ্যাক্টিভিস্ট ও তহবিলদাতাদের বিচারের আওতায় এনে দীর্ঘ সাজা দেওয়ার সুযোগ রয়েছে।


বুধবার (০৯ জুন) মস্কো সিটি কোর্ট নাভালনিকে উগ্রপন্থী হিসেবে আখ্যায়িত করে এ রায় দেন। মস্কো সিটি কোর্টের দেওয়া এ রায় তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এর ফলে নাভালনির প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ফাইটিং করাপশন (এফবিকে) এবং নেটওয়ার্ক অব রিজিওনাল অফিসার্স অ্যাক্রস রাশিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সরকারি কোনও পদ পদবীর জন্য প্রার্থী হতে পারবেন না।


এদিকে এ রায়কে ‌রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যয়িত করেছেন নাভালনি সমর্থকরা। তারা বলছেন, আসন্ন পার্লামেন্ট নির্বাচনের কয়েক মাস আগে পুতিন-বিরোধীদের স্তব্ধ করে দেওয়ার জন্যই এই রায় দেওয়া হয়েছে।


রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মুখপাত্র আলেক্সি জাফেয়ারভ বলেন, এই সংগঠনগুলো সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ঘৃণা ও শত্রুতাকে প্ররোচিত করে এমন তথ্যই শুধু ছড়িয়ে দেয়নি বরং তারা চরমপন্থী কার্যকলাপে লিপ্ত হয়েছে।


২০২০ সালের আগস্টে হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন নাভালনি। সে সময় তিনি সাইবেরিয়ার টমসক শহর থেকে উড়োজাহাজে করে মস্কোয় ফিরছিলেন। যাত্রাপথে উড়োজাহাজেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে বহনকারী প্লেনটি সাইবেরিয়ার ওমস্কে জরুরি অবতরণ করে। সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। তিনি কোমায় চলে যান। পরে চিকিৎসার জন্য তাকে জার্মানির বার্লিনে নেওয়া হয়। সেখানে ধীরে ধীরে সেরে ওঠেন তিনি।


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসাবে পরিচিত বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। গত আগস্টে তাকে বিষ প্রয়োগ করা হয়, তখন চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছিল জার্মানিতে। জার্মানিতে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পরই গ্রেপ্তার হন অ্যালেক্সেই নাভালনি। নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেন মস্কোর একটি আদালত। ২০১৪ সালের জালিয়াতির একটি মামলায় স্থগিত সাজার শর্ত লঙ্ঘনের দায়ে নাভালনিকে এ কারাদণ্ড দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status