ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
হরিয়ানায় মুসলিম যুবকের হত্যাকারীদের বাঁচাতে কট্টর হিন্দু নেতার সমাবেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 June, 2021, 2:09 PM

হরিয়ানায় মুসলিম যুবকের হত্যাকারীদের বাঁচাতে কট্টর হিন্দু নেতার সমাবেশ

হরিয়ানায় মুসলিম যুবকের হত্যাকারীদের বাঁচাতে কট্টর হিন্দু নেতার সমাবেশ

ভারতের হরিয়ানায় গত মাসে একজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের খালাস দেওয়ার দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করছেন কট্টরপন্থি হিন্দু নেতারা।


দিনদশেক আগে এ রকমই একটি সমাবেশ থেকে মুসলিমদের হত্যা করার ডাক পর্যন্ত দেওয়া হয়- যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়ার পর হরিয়ানা পুলিশ এখন কিছুটা নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে। খবর বিবিসির।


যিনি এই ডাক দিয়েছেন তিনি রাজপুতদের সংগঠন কার্নি সেনার শীর্ষ নেতা। নিজেই তিনি ভিডিওটি নিজস্ব ফেসবুক পেজে পোস্ট করেছেন। কিন্তু পুলিশ কাউকে এ ঘটনায় এখনও গ্রেফতার পর্যন্ত করেনি।


ওই কট্টরপন্থি হিন্দু নেতা সুরজ পাল আমুর ফেসবুক পেজের দাবি অনুসারে তিনি ক্ষমতাসীন বিজেপিরও নানা পদে আছেন।


এদিকে এ ধরনের সমাবেশ থেকে ক্রমাগত হুমকি আসতে থাকায় রাজ্যের মুসলিম সমাজ আতঙ্কে আছেন।


গত মাসের ১৬ তারিখে হরিয়ানার খলিলপুর খেডা গ্রামের বাসিন্দা আসিফ খান তার বাড়ি থেকে একটু দূরে সোহনা শহরে ওষুধ কিনতে এসেছিলেন, তখন তার গ্রামেরই জনাকয়েক বাসিন্দা তাকে ঘিরে ধরে পিটিয়ে হত্যা করে।


পেশায় জিম ট্রেনার আসিফ খানের হত্যাকে পুলিশ অবশ্য গণপিটুনির ঘটনা বলে মানতে চায়নি, তারা এটিকে ব্যক্তিগত শত্রুতার পরিণাম বলেই বর্ণনা করছে।


মামলার এফআইআরে ১৪ জনের নাম করা হয়েছিল, যাদের মধ্যে অন্তত পাঁচজন বিজেপি এবং সঙ্ঘ পরিবারের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত।


তাদের মুক্তির দাবিতে লকাডাউনের মধ্যেই রাজ্যে একের পর এক মহাপঞ্চায়েত বা মহাসমাবেশ ডাকা হয়।


গত ৩০ মে মেওয়াট জেলার ইন্দ্রি গ্রামে এমনই একটি সমাবেশে দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকেও বহু মানুষ এসেছিলেন, কারফিউর মধ্যেও প্রায় ৫০ হাজার লোকের ভিড় হয়েছিল সেখানে।


পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কার্নি সেনা সংগঠনের প্রধান সুরজ পাল আমু সেখানে বলছেন— নিহত আসিফ খান ওর কর্মের সাজা পেয়েছে। ওদের একশবার মারব, মায়ের দুধ খেয়ে থাকলে আমাদের আটকাক দেখি!


এ ধরনের চরম বিদ্বেষমূলক ভাষণের পাশাপাশি বিভিন্ন সংগঠন অভিযুক্তদের মুক্তির দাবিতে মিছিল ও সমাবেশও করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status