|
মিয়ানমারে সামরিক প্লেন বিধ্বস্ত, নিহত ১২
নতুন সময় ডেস্ক
|
![]() মিয়ানমারে সামরিক প্লেন বিধ্বস্ত, নিহত ১২ প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তর শহর মান্দালেতে সামরিক প্লেনটি বিধ্বস্ত হয়েছে। এতে ১২ জন নিহত হয়েছেন। প্লেনটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। সেনাবাহিনী নিয়ন্ত্রিত মাইওয়াদি টেলিভিশনের তথ্য অনুযায়ী, প্লেনটি রাজধানী নেপিডো থেকে পিন ও লুইন শহরের দিকে যাচ্ছিল। এতে ছয়জন সামরিক কর্মকর্তা ছিলেন। দুর্ঘটনার পর প্লেনটির পাইলট ও একজন যাত্রী বেঁচে আছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
