ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
রামদেবের পতঞ্জলির করোনিলের বিক্রি বন্ধ করল নেপাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 June, 2021, 11:54 AM

রামদেবের পতঞ্জলির করোনিলের বিক্রি বন্ধ করল নেপাল

রামদেবের পতঞ্জলির করোনিলের বিক্রি বন্ধ করল নেপাল

করোনা প্রতিরোধে ভারতের যোগগুরু রামদেবের পতঞ্জলির ওষুধ করোনিল কতটা কার্যকরী তা নিয়ে এ পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে করোনিলের বিক্রি বন্ধ করে দিয়েছে নেপাল সরকার।


নেপালের ডিপার্টমেন্ট অব আয়ুর্বেদ অ্যান্ড অল্টারনেটিভf মেডিসিনস একটি নির্দেশিকায় জানিয়েছে, নেপালে দেড় হাজার পিস করোনিল পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা হয়নি। ওই ওষুধ নেপালে পাঠানো হয়েছিল উপহার হিসাবে। খবর আনন্দবাজার পত্রিকার।


যদিও নেপালের স্বাস্থ্য মন্ত্রাণালয় জানিয়েছে, পতঞ্জলির পণ্যসামগ্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে না। নেপাল সরকারের এক মুখপাত্র বলেন, নেপাল সরকার পতঞ্জলির আয়ুর্বেদিক ওষুধ করোনিল এখনই নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। তবে এর গুণাগুণ নিশ্চিত না হওয়া পর্যন্ত এগুলো বিক্রি বন্ধ থাকবে।


নেপালের আগে ভুটান সরকারও করোনিল বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ভুটানের ড্রাগ রেগুলেটরি অথরিটি এ সিদ্ধান্ত নিয়েছে। সেই পথেই এবার গেল নেপাল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status