ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
রামেকে করোনায় ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 10 June, 2021, 11:48 AM

রামেকে করোনায় ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু

রামেকে করোনায় ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ১২ জন মারা গেছেন।


বুধবার (৯ জুন) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।


তাদের মধ্যে ৯ জন রাজশাহীর বাসিন্দা। অন্য ৩ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।


রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১২ জন মারা গেছেন। এর মধ্যে ৭ জন মারা গেছেন করোনায়। অন্য ৫ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। করোনায় মারা যাওয়া ৭ জনের ৫ জন রাজশাহী জেলার বাসিন্দা।


অন্য ২ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।


উপপরিচালক আরো বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৭১ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৯০ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন। রাজশাহীর ১৪২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১১ জন, নওগাঁর ১৫ জন, নাটোরের ১৫ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ৩ জন এবং চুয়াডাঙ্গার ১ জন।


গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। এর মধ্যে রাজশাহীর ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬ জন, নওগাঁর ৭ জন ও নাটোরের একজন। এই একদিনে হাসাপাতল ছেড়েছেন ২৫ জন।


গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে ৪ জন। ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন, ৭ জুন ৭ জন, ৮ মে ৮ জন ও ৯ জুন ৮ জন রামেক হাসপাতালে মারা গেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status