ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
নিখিলের সঙ্গে সহবাস করেছি, বিয়ে নয়: নুসরাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 June, 2021, 2:07 PM

নিখিলের সঙ্গে সহবাস করেছি, বিয়ে নয়: নুসরাত

নিখিলের সঙ্গে সহবাস করেছি, বিয়ে নয়: নুসরাত

অবশেষে মুখ খুলেছেন কলকাতার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। নিখিলের সঙ্গে বিয়ে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে হইচই ফেলে দিয়েছেন তিনি।


বুধবার (৯ জুন) এক বিবৃতিতে নিজের যুক্তি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। তিনি বলেন, নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি। বিয়ে নয়। ফলে বিবাহ-বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।


নুসরাত জানান, নিখিলের সঙ্গে তার বিয়েই হয়নি। তুরস্কের বিবাহ আইন অনুসারে তাদের বিয়ের অনুষ্ঠান অবৈধ। উপরন্তু হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি।


সম্প্রতি নুসরাতের স্বামী নিখিল জৈন জানিয়েছেন, নুসরাত অন্য কারো সঙ্গে থাকতে চায় শুনেই মামলা করেছেন তিনি। এমন খবর প্রকাশ্যে আসতেই নুসরাত নিজের কথা জানালেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status