ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
লকডাউনে ভক্তদের চমক দিলেন মিমি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 June, 2021, 6:08 PM

লকডাউনে ভক্তদের চমক দিলেন মিমি

লকডাউনে ভক্তদের চমক দিলেন মিমি

নতুন কিছু করতে কখনও পিছপা হন না পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। এবার নিজের ‘লুক’ নিয়ে খানিক কাটাছেঁড়া করে ভক্তদের চমকে দিলেন এই টালিউড তারকা।


নিজের সাধের লম্বা চুলে কাঁচি চালিয়েছেন যাদবপুরের এই সংসদ সদস্য। কপালের অংশের চুল কেটে ছোট করে দিয়েছেন তিনি। ইংরেজিতে চুলের এই স্টাইলকে বলে ‘ব্যাংস’ কাট। নেটমাধ্যমে সক্রিয় মিমি নতুন এই রূপের ছবি ভাগ করেছেন ভক্তদের সঙ্গে। লাল রঙের টপ এবং সাদা রঙের শ্রাগে নতুন চুলের স্টাইলে মঙ্গলবার মিমির ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলো এক ঘণ্টার মধ্যে প্রায় ৩০ হাজার মানুষ পছন্দ করেছেন।


মিমির দেওয়ালে এই ছবি দেখার পর থেকে অনেক অনুরাগীর প্রশ্ন, নতুন কোনো সিনেমার প্রস্তুতির জন্যই কি এ ভাবে চুল কাটলেন তিনি? তবে এ ব্যাপারে আপাতত চুপ রয়েছেন মিমি।


লকডাউনে আপাতত বন্ধ রয়েছে টালিউডের স্টুডিও পাড়া। বাড়ি বসে ইচ্ছেমতো খাবারের স্বাদ নিচ্ছেন  মিমি। ডায়েট ফাঁকি দিয়ে খাচ্ছেন তার পছন্দের চকোলেট কুকি। সময় কাটাচ্ছেন পোষা প্রাণীগুলোর সাথে। পাশাপাশি কোভিড রুখতে সংসদ সদস্যের কর্তব্য পালন করে বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status