|
ছিনতাই হওয়া আইফোন এখনও পাইনি: পরিকল্পনামন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
|
![]() ছিনতাই হওয়া আইফোন এখনও পাইনি: পরিকল্পনামন্ত্রী মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। গত ১ জুন মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি পরিকল্পনামন্ত্রী জানান। ওইদিন তিনি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণি সিগনালে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। গাড়ির গ্লাস খোলা ছিল। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সংবিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল। গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি। এ ঘটনায় পরিকল্পনামন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মাসুম বিল্লাহ কাফরুল থানায় মামলা করেছেন। তবে এক সপ্তাহ পা হলেও পরিকল্পনামন্ত্রীর আইফোনটি এখনও উদ্ধার হয়নি। পুলিশ জানিয়েছে, তারা ফোনটি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ফুলবাড়ী হাসপাতালে সিভিল সার্জনের পরিদর্শনের খবরে বন্ধ আশেপাশের ডায়াগনস্টিক সেন্টার
ছয় শিশুর স্মরণে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলন
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর দাফন সম্পন্ন
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুক্রবার মানেই ফ্রি চিকিৎসা এমপি ডা. আব্দুল বারীর
