ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রহস্যজনক মৃত্যু
ভাই-বোন পরিচয়ে ফ্লাটে থাকা তরুণ-তরুণী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 8 June, 2021, 3:36 PM

ভাই-বোন পরিচয়ে ফ্লাটে থাকা তরুণ-তরুণী গ্রেফতার

ভাই-বোন পরিচয়ে ফ্লাটে থাকা তরুণ-তরুণী গ্রেফতার

সিলেটে নাজিম আহমদ রাবিদ নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ভাই-বোন পরিচয়ে ফ্লাটে থানা দুই তরুণ-তরুণীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতার ব্যাক্তিরা হলেন- শাহনিয়া বেগম (৩০), তার কথিত ভাই আকবর (২৬) ও ইয়ামিন (২৪)।


মঙ্গলবার সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ কমিশনার এবিএম আশরাফুল্লাহ তাহের জানান, নাজিমের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের পর তিনজনকে আটক করা হয়েছে।


এর আগে রাবিদের মৃত্যুর ঘটনায় সোমবার রাতে শাহনিয়া বেগম, আকবর ও ইয়ামিনকে অভিযুক্ত করে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন নিহতের চাচা আলাউদ্দিন আনোয়ার।


সিলেট নগরীর কাজিটুলাস্থ চৌধুরী ভিলা নামে পাঁচতলা বাসার পঞ্চম তলার বি/৫ ফ্ল্যাটটি খালাতো ভাই-বোন পরিচয়ে শাহনিয়া বেগম ও তার ভাই আকবরের সঙ্গে বাসা ভাড়া নেন রাবিদ। সেখানে তিনি প্রায়ই রাত কাটাতেন।


মৃত্যুর পর নাজিমের থাকার কক্ষ থেকে নানা রকমের মাদকদ্রব্য ও সেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। নাজিম যাদের সঙ্গে ভাড়া থাকতেন সেই ছেলে ও মেয়ে তার খালাতো ভাই-বোন নন বলে পুলিশ নিশ্চিত করেছে।


গত সোমবার সোমবার সকাল সাড়ে ১০টায় মারা যান নাজিম। পাঁচতলা থেকে পড়ে মারা গেছেন বলে তার ফ্ল্যাটের লোকজন দাবি করে। তবে পরিবার বলছে এটা হত্যাকাণ্ড।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status