|
ছাত্রীর গোপন ছবি ও ভিডিও ফাঁসের দায়ে ৪২ কোটি টাকা ক্ষতিপূরণ অ্যাপলের
নতুন সময় ডেস্ক
|
![]() ছাত্রীর গোপন ছবি ও ভিডিও ফাঁসের দায়ে ৪২ কোটি টাকা ক্ষতিপূরণ অ্যাপলের জানা গেছে, ফোন সারাতে দিয়ে এই বিপত্তি বাঁধে। মূত্র ওই ছাত্রীর গোপন ছবি ও ভিডিও তার ফেসবুকে পোস্ট করে সার্ভিস সেন্টারের দুই টেকনিশিয়ান। ক্যাপশনসহ এমনভাবেই পোস্টটি করা হয় যাতে মনে ওই ছাত্রী নিজেই ওই পোস্ট করেছেন। ব্যাপার জানাজানি হতেই পোস্ট ডিলিটও করে দেওয়া হয়। এ ঘটনা পরে আদালত পর্যন্ত গড়ায়। পরে আইনি ঝামেলায় জড়িয়ে ক্ষতিপূরণ হিসেবে ছাত্রীকে পাঁচ মিলিয়ন ডলার দিতে হয় অ্যাপেল কর্তৃপক্ষকে। যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ কোটি টাকা। ২০১৬ সালের এই ঘটনায় অ্যাপলকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি অভিযুক্ত দুই টেকনিশিয়ানকেও কঠোর শাস্তি দেওয়া হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
