ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইংলিশ চ্যানেলে নিখোঁজ সেই শিশুর মরদেহ মিললো নরওয়েতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 June, 2021, 12:18 PM

ইংলিশ চ্যানেলে নিখোঁজ সেই শিশুর মরদেহ মিললো নরওয়েতে

ইংলিশ চ্যানেলে নিখোঁজ সেই শিশুর মরদেহ মিললো নরওয়েতে

১৫ মাস বয়সী ইরানি শিশু আরতিন ইংলিশ চ্যানেলে এক নৌকাডুবিতে নিখোঁজ হয়েছিল। এখান থেকে বহুদূরে নরওয়ের উপকূলে তার মরদেহের অবশিষ্টাংশ মিলেছে।


জানা গেছে, শিশুটির পরিবার ইংলিশ চ্যানেল হয়ে ফ্রান্সে যাওয়ার চেষ্টা করেছিল। সেসময় নৌকাডুবিতে আরতিনের পরিবারের আরো চারজন মারা যায় আর ২৭ অক্টোবর নিখোঁজ হয় আরতিন। পরে ১ জানুয়ারি এক শিশুর দেহ উদ্ধার করেছিল নরওয়ে পুলিশ। ডিএনএ প্রোফাইলের মাধ্যমে এতদিন পর সোমবার (৭ জুন) পুলিশ জানিয়েছে, এটি আরতিনেরই লাশ। এখন শিশুটির দেহাবশেষ দাফনের জন্য ইরানে ফিরিয়ে দেওয়া হবে।


বিবিসির প্রতিবেদনে বলা হয়, পুলিশ তদন্তের প্রধান ক্যামিলা টিজেলে ওয়েজ জানিয়েছেন, দেহটি পাওয়ার পর তারা দেখতে পান নরওয়েতে এই বয়সী কোনো শিশু নিখোঁজ হয়েছে এমন কোনো রিপোর্ট নেই।


এমনকি কোনো পরিবার পুলিশে যোগাযোগও করেনি। শিশুটির দেহের ওভারওলটিও নরওয়েজিয়ান ব্র্যান্ডের ছিল না। এটি ইঙ্গিত দেয় যে শিশুটি নরওয়ের নয়। পরে ফরেনসিক ডিপার্টমেন্ট দেহটির ডিএনএ প্রোফাইল তৈরি করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status