ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
করোনায় হিন্দু ব্যক্তির মৃত্যু, শেষকৃত্য করলেন মুসলিম ও খ্রিস্টান যুবক
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 May, 2021, 7:32 PM

করোনায় হিন্দু ব্যক্তির মৃত্যু, শেষকৃত্য করলেন মুসলিম ও খ্রিস্টান যুবক

করোনায় হিন্দু ব্যক্তির মৃত্যু, শেষকৃত্য করলেন মুসলিম ও খ্রিস্টান যুবক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত হিন্দু ব্যক্তির শেষকৃত্য করলেন অন্য ধর্মের দুই যুবক। মৃতের চিতাভস্ম কাবেরী নদীতে বিসর্জন করেন তারা। দুই যুবকের মধ্যে একজন মুসলিম ও অন্যজন খ্রিস্টান। তাদের নাম সাদ খায়ুম ও রাহুল জর্জ।

ভারতের কর্নাটকের শ্রীরাঙ্গাপত্তনে এ ঘটনা ঘটনা। গত ৩০ এপ্রিল ওই বৃদ্ধের শেষকৃত্য করেন তারা।
করোনায় আক্রান্ত হয়ে মৃত ওই হিন্দু ব্যক্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। যদিও তারাও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তাই হিন্দু রীতি অনুসারে চিতাভস্ম নদীতে বিসর্জনের দায়িত্ব খায়ুম ও জর্জের উপর পড়েছিল। এই কাজ করতে গিয়ে তারা বাধার মুখে না পড়লেও ভয়ে ছিলেন। কারণ একটাই। কর্নাটকের শাসকদল এখন বিজেপি। তাই অন্য ধর্মের মানুষের শেষকৃত্য করা এই রাজ্যে খানিকটা ঝুঁকির কাজ।

ঝুঁকির কথা মানছেন রাহুল জর্জও। তিনি বলেন, আমাদের শুধু মনে হয়েছিল যদি আমাদের কোনো ভুল হয়। তবে আমরা কোনো বিতর্ক চাইনি। আমরা ভয় পেয়েছিলাম।

এ বিষয়ে সাদ খায়ুম বলেন, আমরা প্রায়শই নিজেদের রসিকতা করি যে ওরা শীঘ্রই এই কাজকে ‘শেষকৃত্য জিহাদ’বলে অভিহিত করতে পারে। তবে আমরা এটাও জানি যে এই কাজটি করা দরকার ছিল।

তিনি আরও বলেন, যদি কাল কিছু অভিযোগ ওঠে, তবুও আমি মনে করি না যে আমরা অনুশোচনা করব।

সাদ ও রাহুলের ভয় সম্পূর্ণ ভিত্তিহীন নয়। বিগত কয়েক বছরে কর্নাটকে সাম্প্রদায়িক সহিংসতা বেড়েই চলেছে। ‘লাভ জিহাদ’ থেকে গো-হত্যা বিরোধী আইন। অনেক কিছুই পরিবর্তন হয়েছে দক্ষিণের এই রাজ্যে। তাই ভিন্ন ধর্মের মানুষের দ্বারা শেষকৃত্যের কাজ অনেক প্রশ্ন তুলতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status