ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
নামাজরত ইমামকে থাপ্পড়, মসজিদে হট্টগোল
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 May, 2021, 7:02 PM

নামাজরত ইমামকে থাপ্পড়, মসজিদে হট্টগোল

নামাজরত ইমামকে থাপ্পড়, মসজিদে হট্টগোল

ফজরের নামাজের ইমামতি করার সময় একজন ইমাম হামলার শিকার হয়েছেন। তার ওপর এক ব্যক্তি হামলা চালান। এ ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্দোনেশিয়ার পেকানবারু শহরে ঘটেছে এ ঘৃণ্যকাণ্ড।

শনিবার (৮ মে) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, একটি মসজিদে মুসল্লিরা নামাজ পড়ছেন। এসময় এক ব্যক্তি মুসল্লিদের মাঝখানে দিয়ে শান্তভাবে হেঁটে যাচ্ছেন। কিছুক্ষণ পর সে নামাজরত ইমামের সামনে গিয়ে দাঁড়ান। সেখানে দেখা যায়, ওই ব্যক্তি ইমামকে প্রথমে নামাজ পড়তে বাধা দেন। পরে তাকে থাপ্পড় মারেন। এতে তিনি তার জায়গা থেকে সরে আসেন। এমন ঘটনায় মুসল্লি প্রথমে অবাক হয়ে যান। পরে দ্রুত নিজেদের সামলে নেন তারা। এরপর মুসল্লিরা নামাজ ভেঙে সামনে চলে আসেন এবং ওই হামলাকারীকে মারধর করেন। এসময় উত্তেজনা হয় এবং বিশৃঙ্খলা দেখা দেয়।

এই ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে তদন্ত চলছে। ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে, তারা হামলাকারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এখন এ বিষয়ে আরো তদন্ত করা হচ্ছে। শুক্রবার এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status