ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
প্রাইভেটকারে যাত্রী পরিবহনের আড়ালে মাদক পাচার
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 8 May, 2021, 1:11 PM

প্রাইভেটকারে যাত্রী পরিবহনের আড়ালে মাদক পাচার

প্রাইভেটকারে যাত্রী পরিবহনের আড়ালে মাদক পাচার

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফেনসিডিল উদ্ধারসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার র‌্যাব-২ এর অভিযানে ২৮৫ বোতলসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সবুজ মিয়া (৪০), মো. কামরুজ্জামান (৩৭) ও মো. আজিমুল (৩৭)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের একটি বড় চালান গাবতলী মিরপুর রোড হয়ে রাজধানীতে প্রবেশ করবে এমন গোপন তথ্য জানা যায়। সেই তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল নিউমার্কেট থানার বলাকা শপিং কমপ্লেক্স এলাকায় বিশেষ চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। তল্লাশি চলাকালে মাদক কারবারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, প্রাইভেটকারে যাত্রী পরিবহনের আড়ালে মূলত তারা মাদক পাচার করে থাকে। তারা প্রাইভেট কারে লুকিয়ে আনা মাদকের কথা স্বীকার করেন। এছাড়া তল্লাশিকালে প্রাইভেটকারের পিছনের বক্সের মধ্য থেকে ২৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, আসামিরা পারস্পারিক যোগসাজশে দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীর বিভিন্ন মাদক কারবারীদের নিকট হস্তান্তর করে। তাদের অন্যান্য সহযোগীরা অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মাদক দেশে নিয়ে আসে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে মাদক পৌঁছানোর জন্য প্রাইভেটকার ব্যবহারের কৌশল অবলম্বন করে থাকে বলে জানায়।

আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status