ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
নাটোরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে হত্যা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 8 May, 2021, 12:36 PM

নাটোরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে হত্যা

নাটোরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে হত্যা

নাটোরের বাগাতিপাড়ায় স্বামী-স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- আমির উদ্দিন (৭০) ও তার স্ত্রীর নাম আলেকা বেগম (৬৫)। তারা জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানায়, একমাত্র সন্তান ঢাকায় থাকায় বাগাতিপাড়া উপজেলার নতুন পশ্চিমপাড়া গ্রামে তারা বসবাস করতেন। আজ সকালে স্থানীয় লোকজন বাড়ির বারান্দায় তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে বাগাতিপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাদাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শক্ত কিছু দিয়ে তাদের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। অনুসন্ধান শেষে বিস্তারিত জানাতে পারবেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status