ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 8 May, 2021, 1:28 PM

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ, এক সপ্তাহের ছুটি ও বাড়ি যাওয়ার জন্য পরিবহন চালুর দাবিতে আন্দোলনে নেমেছেন মিরপুরের গার্মেন্টস শ্রমিকরা।

শনিবার (৮ মে) সকালেই মিরপুর ১০ নম্বর এলাকায় জড়ো হয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু করে।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচির কারণে মিরপুর ১০ নম্বর মোড় এলাকার সব রাস্তার যানবাহন আটকে রয়েছে। কোনো যান চলাচল করছে না। ফলে আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, রাজধানীর ভাষানটেক ও কাফরুল এলাকার কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা জড়ো হয়ে আজ সকাল থেকে মিরপুর ১০ নম্বর মোড়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তাদের দাবি, ঈদে ১০ দিনের ছুটি দিতে হবে। রাস্তায় আমরা রয়েছি। শ্রমিকদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status