ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 8:58 PM

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

পুরের মিঠাপুকুরে শসা খাওয়ানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মজমুল মিয়া উপজেলার কাফ্রিখাল ইউপির জোতগোকুল গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে এবং পেশায় কাঁচামাল ব্যবসায়ী।

পুলিশ জানায়, দরিদ্র কাঠমিস্ত্রির ৫ বছর বয়সী মেয়ে শিশু গত রোববার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় ওই যুবক শিশুটিকে শসা খাওয়ানোর কথা বলে পার্শ্ববর্তী একটি ভূট্টাক্ষেতে নিয়ে যায়। এরপর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে অন্য শিশুরা ঘটনাস্থলে গেলে মজমুল পালিয়ে যায়। খেলার সাথীরা বিষয়টি তার বাড়িতে গিয়ে জানায়। বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় একটি মামলা করেছেন। বুধবার ভোর রাতে পুলিশ জোতগোকুল গ্রামে অভিযান চালিয়ে মজনুকে গ্রেফতার করে।

রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এরইমধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status