ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, বখাটে যুবক গ্রেফতার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 8:59 PM

প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, বখাটে যুবক গ্রেফতার

প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, বখাটে যুবক গ্রেফতার

দিনাজপুরের হিলিতে টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের মামলায় রবিউল ইসলাম নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে হাকিমপুর উপজেলার বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রবিউল হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (জিলাপীপট্রি) গ্রামের আনসার আলীর ছেলে।

জানা গেছে, গত ২১ এপ্রিল ওই শিশুকে ধর্ষণ করেন রবিউল। একই দিন শিশুটির বাবা বাদী হয়ে হাকিমপুর থানায় রবিউলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।  

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, শিশু ধর্ষণ মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status