ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
পুকুরে গোসলে গিয়ে লাশ হলো দুই বোন
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 8:56 PM

পুকুরে গোসলে গিয়ে লাশ হলো দুই বোন

পুকুরে গোসলে গিয়ে লাশ হলো দুই বোন

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পুকুরে ডুবে শরীফা আক্তার ও ইসরাত জাহান নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি আপন চাচাতো বোন। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার জাজিরা ইউনিয়নের গফুর মোল্লা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শরীফা আক্তার ওই গ্রামের অটোরিকশা চালক আলমগীর হোসেন মোল্লা ও গৃহিনী শাহিন বেগম দম্পতির মেয়ে। সে জাজিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তিন বোন এক ভাইয়ের মধ্যে শরীফা মেজো।

অপরদিকে মৃত ইসরাত পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক আবুল কালাম আজাদ মোল্লা ও শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদরাসার আইসিটি শিক্ষক দম্পতির একমাত্র মেয়ে। সে শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। দুই শিশু সম্পর্কে আপন চাচাতো বোন। শিশু দুটির মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের মাতম চলছে।

জাজিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস.এম রফিকুল ইসলাম (রফিক মাস্টার) ও নিহতদের প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা আবুল ওয়াহিদুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে শরীফা ও ইসরাত প্রতিবেশী আজিজুল খার বাড়ির পুকুরে গোসল করতে যায়। গোসল করতে নেমে তারা পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভাসতে দেখেন। শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাফি মোহাম্মদ বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

জাজিরা থানার ওসি আজহারুল ইসলাম সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মারা যাওয়া শিশুদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এখন আমিও যাবো। এটি একটি মর্মান্তিক ঘটনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status