ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
নাইজেরিয়ায় জিহাদিদের হামলায় নিহত ৩৫
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 7:26 PM

নাইজেরিয়ায় জিহাদিদের হামলায় নিহত ৩৫

নাইজেরিয়ায় জিহাদিদের হামলায় নিহত ৩৫

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় সংঘাতপূর্ণ বর্নো রাজ্যে জিহাদিদের দু’টি হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচ সৈন্য ও ১৫ মিলিশিয়ামেন রয়েছেন। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানায়। খবর এএফপি’র।

ইসলামিক স্টেট অনুপ্রাণিত জিহাদিরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন সেনা শিবিরে ব্যাপক হামলা চালায়। দেশটিতে এক দশক ধরে চালানো বিভিন্ন জঙ্গি হামলায় প্রায় ৩৬ হাজার মানুষ নিহত হয়েছেন এবং ২০ লাখেরও বেশি লোক গৃহহীন হয়ে পড়েছেন।

ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) যোদ্ধারা সোমবার রাতে মেশিনগান সজ্জিত বিভিন্ন ট্রাকে করে এসে আজিরি শহরে ভয়াবহ হামলা চালায়।

সামরিক সূত্র জানায়, জিহাদিরা একটি সামরিক ঘাঁটিতে হামলা চালালে সেখানে ব্যাপক যুদ্ধ হয়। এতে পাঁচ সৈন্য এবং জিহাদি বিরোধী ১৫ মিলিশিয়া নিহত হয়।

সামরিক সূত্র জানায়, আইএসডব্লিউএপি একই সামরিক ঘাঁটিতে রোববার চালানো হামলায় ওই ঘাঁটির সামরিক কমান্ডারের পাশাপাশি ছয় বেসামরিক নাগরিক নিহত হয়। এ সময় জিহাদিরা বিভিন্ন অস্ত্র লুট করে নিয়ে যায়। সৈন্যরা রোববার ওই ঘাঁটিতে ফিরে আসে।

সামরিক বাহিনীর এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘আমরা এ যুদ্ধে পাঁচ সৈন্য ও ১৫ মিলিশিয়া যোদ্ধাকে হারিয়েছি।’

ওই সূত্র জানায়, ক্রসফায়ারে ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ওই কর্মকর্তা আরো বলেন, ‘স্থানীয় সময় রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে বহু সংখ্যক সন্ত্রাসী বিভিন্ন গাড়িতে করে আসে এবং সৈন্যদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। সেখানে কয়েক ঘণ্টা ধরে এ যুদ্ধ চলে।’
স্থানীয় বাসিন্দারা এ যুদ্ধের কবল থেকে বাঁচতে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী মফা এলাকায় আশ্রয় নেয়।

এদিকে মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা জানান, ক্যামেরন সীমান্তের কাছের রন শহরের উপকণ্ঠে মঙ্গলবার পৃথক এক ঘটনায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। সেখানে স্থলমাইনের বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় তারা ওই পথ দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status