ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
বিয়ের জন্য ভালো পাত্র খুঁজছেন 'দঙ্গলকন্যা'
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 7:24 PM

বিয়ের জন্য ভালো পাত্র খুঁজছেন 'দঙ্গলকন্যা'

বিয়ের জন্য ভালো পাত্র খুঁজছেন 'দঙ্গলকন্যা'

বলিউডের 'দঙ্গলকন্যা' হিসেবে খ্যাত সানিয়া মালহোত্রা। এতদিন বিয়ে নিয়ে তেমন মাথা না ঘামালেও অবশেষে মনস্থির করেছেন বিয়ে করার।

মনের মতো পাত্রের অপেক্ষায় রয়েছেন সানিয়া মালহোত্রা। কেমন পাত্র পছন্দ তার, এ বিষয়ে এক সাক্ষাৎকারে খোলাসা করলেন তিনি। সানিয়া জানিয়েছেন তিনি এই মুহূর্তে একা। আর বিয়ের জন্য প্রস্তুত।

কেমন জীবনসঙ্গী সানিয়ার এর জবাবে তিনি বলেছেন, ‘সবার আগে তাকে একজন উদার, ভালো মানুষ হতে হবে। মানসিক এবং আত্মিক চেতনায় সে যেন উদ্বুদ্ধ হয়। আমাদের মানসিকতা একই রকমের হলে সত্যি দারুণ হবে। যারা এই সাক্ষাৎকার পড়ছেন, তারা এ রকম একজন পাত্রের সন্ধান পেলে আমাকে জানাবেন।’

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সানিয়া অভিনীত ছবি ‘পাগলাইত’। এই সিনেমা মুক্তির পর থেকেই নানাভাবে চর্চায় সানিয়া। এই ছবিতে এক বিধবা নারীর চরিত্রে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

সানিয়ার পরের ছবি  ‘লাভ হোস্টেল’ । এই সিনেমায় তার সঙ্গে আছেন ববি দেওল, বিক্রান্ত মাসেই। এ ছাড়া নেটফ্লিক্সের ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ সিনেমাতেও অভিনয় করছেন সানিয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status