ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
বিচ্ছেদের ঘোষণা দেওয়ার আগেই সম্পত্তি ভাগাভাগির চুক্তি !
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 12:17 PM

বিচ্ছেদের ঘোষণা দেওয়ার আগেই সম্পত্তি ভাগাভাগির চুক্তি !

বিচ্ছেদের ঘোষণা দেওয়ার আগেই সম্পত্তি ভাগাভাগির চুক্তি !

২৭ বছর সংসার করার পর বিশ্বের সবচেয়ে ধনী এবং আলোচিত দম্পতি বিল ও মেলিন্ডা গেটস বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। গত ৩ মে টুইটারে তারা যৌথভাবে এ ঘোষণা দেন। গত সোমবার ওয়াশিংটনের কিং কাউন্টি সুপেরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেন মেলিন্ডা গেটস। আবেদনপত্রে দেখা গেছে, তারা সম্পত্তি ভাগাভাগির বিষয়ে আগেই চুক্তি করেছেন। আদালতের কাছে বিল ও মেলিন্ডা শুধু বিচ্ছেদ অনুমোদনে অনুরোধ করেছেন এবং জানিয়েছেন তাদের মধ্যে করা চুক্তি অনুযায়ী সম্পত্তি ভাগ হবে।

এ জন্য ধারণা করা হচ্ছে, বিশ্বের অন্যসব আলোচিত বিচ্ছেদের মতো এ বিচ্ছেদের ক্ষেত্রে সম্পত্তির ভাগাভাগি নিয়ে কাদা-ছোড়াছুড়ি হবে না। কারণ বিল ও মেলিন্ডা দুইজনের নিজেদের সম্মতিতে সম্পত্তি ভাগাভাগি সংক্রান্ত ওই চুক্তিটি করেছেন। তবে ওই চুক্তি জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
বিল ও মেলিন্ডার সংসারে ৩টি সন্তান রয়েছে। ফোর্বসের মতে, তাদের সম্পত্তি ১২৪ বিলিয়ন ডলার। তবে, কারও কারও ধারণা সম্পত্তির পরিমাণ ১২৪ বিলিয়ন ডলারেরও বেশি। বিচ্ছেদের আবেদনপত্রে ৫৬ বছর বয়সী মেলিন্ডা লিখেছেন, তাদের বিয়েটা অপ্রত্যাশিতভাবে ভেঙে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status