ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
আজ ভারতে ১০ হাজার রেমডেসিভির পাঠাচ্ছে বাংলাদেশ
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 12:15 PM

আজ ভারতে ১০ হাজার রেমডেসিভির পাঠাচ্ছে বাংলাদেশ

আজ ভারতে ১০ হাজার রেমডেসিভির পাঠাচ্ছে বাংলাদেশ

করোনায় লণ্ডভণ্ড ভারতে কয়েক দিন ধরে দৈনিক চার লাখের কাছাকাছি রোগী শনাক্ত হচ্ছে। মৃত্যু হচ্ছে প্রতিদিন তিন হাজারেরও বেশি মানুষের। এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশটির পাশে মানবিক সাহায্য নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ।

করোনা মোকাবেলায় ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে প্রথম দফায় আজ বুধবার (৫ মে) ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল রেমডিসিভির পাঠানো হচ্ছে।
দায়িত্বশীল সূত্র বলছে, পর্যায়ক্রমে অন্যান্য জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হবে এবং প্রয়োজনে দিল্লিকে আরো সহায়তা দিতে আগ্রহী ঢাকা। ভারত যে চাহিদাপত্র দিয়েছে, তা নিয়েও কাজ করছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরালের পাশাপাশি ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন-সি এবং প্রয়োজনীয় ট্যাবলেটও পাঠানো হবে।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ভারতের যেসব প্রদেশ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে, আমরা তাদের কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে বলেছি। অনুমতি পেলে সহযোগিতা করব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status