ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
সন্তানকে বিক্রি করে নতুন স্ত্রীকে নিয়ে ‘হানিমুনে’ বাবা!
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 12:11 PM

সন্তানকে বিক্রি করে নতুন স্ত্রীকে নিয়ে ‘হানিমুনে’ বাবা!

সন্তানকে বিক্রি করে নতুন স্ত্রীকে নিয়ে ‘হানিমুনে’ বাবা!

সন্তান প্রতিপালনে ঝামেলা অনেক! তাই তাকে বিক্রি করে সেই টাকায় নতুন স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে গেলেন এক ব্যক্তি! তবে তাদের সেই ‘হলিডে মুড’ অবশ্য শেষ পর্যন্ত চিরস্থায়ী হয়নি। পুরো বিষয়টি পুলিশের নজরে আসতেই শ্রীঘরে যেতে হল অভিযুক্তকে। এই অমানবিক ঘটনাটি ঘটেছে চীনের ঝেজিয়াং প্রদেশে।

সদ্য প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় অভিযুক্ত শি’র। সেইপক্ষের ২ বছরের শিশুপুত্রের সব দায়ভার বর্তায় তার ওপরেই। ইতোমধ্যেই নতুন করে বিয়ে করে শি। আর তারপরই ছেলে জিয়াজিয়াকে দেড় লাখ ইউয়ানেরও বেশি অংকের অর্থের বিনিময়ে বেচে দেন তিনি। বাংলাদেশি মুদ্রার হিসেবে যা ২০ লাখ টাকা। বিপুল ওই টাকা নিয়ে বেরিয়ে পড়ে নতুন স্ত্রীকে নিয়ে হানিমুনের উদ্দেশ্যে।
শেষ পর্যন্ত অবশ্য ধরা পড়ে গেল ওই ব্যক্তির চরম নির্দয়তা। আসলে অন্য শহরে কাজ করতে যেতে হতো বলে নিজের ছেলেকে প্রথমে ভাইয়ের জিম্মায় রেখে গিয়েছিল শি। কিন্তু পরে তিনি সেখান থেকে জিয়াজিয়াকে নিয়ে চলে যান। বলে যান, ছেলের মা সন্তানকে দেখতে চেয়েছে বলে তাকে নিয়ে যাচ্ছেন। তারপর থেকেই আর তার সঙ্গে ভাইয়ের যোগাযোগ হয়নি। ছেলে তো বটেই, শি নিজেও আর দেখা করেননি পরিবারের সঙ্গে। পরিস্থিতি দেখে সন্দেহ হয় শি’র পরিবারের। এদিকে জিয়াজিয়ার মা ছেলেকে দেখতে উন্মুখ হয়ে ওঠেন। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।
 
পুলিশ তদন্তে নেমে সন্ধান পায় অভিযুক্তের। কেবল শি নয়, গ্রেফতার করা হয়েছে সেই দম্পতিকেও যাদের কাছে নিজের সন্তানকে বিক্রি করেছিলেন তিনি। আপাতত জিয়াজিয়াকে ফেরত দেওয়া হয়েছে তার চাচার কাছে। ইতিমধ্যেই পুলিশ জানতে পেরেছে শি ও তার প্রাক্তন স্ত্রী’র আরও দু’টি সন্তান ছিল। সেই শিশুকন্যাদেরও নাকি অন্য কাউকে দিয়ে দিয়েছেন তারা! এই বিষয়টি নিয়ে পুলিশ কোনও তদন্ত করছে কিনা তা এখনও জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status