ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ভারতে করোনায় মৃত্যুতে ফের রেকর্ড
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 11:47 AM

ভারতে করোনায় মৃত্যুতে ফের রেকর্ড

ভারতে করোনায় মৃত্যুতে ফের রেকর্ড

ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে। একদিনে কোভিড রোগীর মৃত্যু হিসাবে এই সংখ্যা এখনও পযর্ন্ত সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৮৮ জনের।

এই সময়ে ভারতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ৩১৫ জন। যা মঙ্গলবারের তুলনায় প্রায় ২৫ হাজার বেশি। দেশটিতে মোট আক্রান্ত ইতোমধ্যেই ২ কোটি ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের পর কেবল ভারতেই মোট আক্রান্ত ২ কোটির বেশি। ভারতের পেছনে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত এখনও দেড় কোটি ছাড়ায়নি। বিশ্বের বাকি কোনো দেশে ১ কোটিও ছাড়ায়নি আক্রান্তের সংখ্যা।

করোনায় নতুন আক্রান্তের জেরে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। এখন দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ৩৪ লাখ ৮৭ হাজার পার করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status