ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
লিবিয়া থেকে ফিরছেন ১৬০ বাংলাদেশি
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 11:45 AM

লিবিয়া থেকে ফিরছেন ১৬০ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরছেন ১৬০ বাংলাদেশি

লিবিয়া থেকে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক অভিবাসীদের মধ্যে ১৬০ জন দেশে ফিরছেন। লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস ফেসবুকে আজ এক পোস্টে জানিয়েছে, লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক এমন অভিবাসীদের পর্যায়ক্রমে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম’র সহযোগিতায় পাঠানো হচ্ছে। এর অংশ হিসেবে একটি চার্টার্ড ফ্লাইটে বেনগাজি থেকে মোট ১৬০ জনকে দেশে প্রত্যাবাসন করা সম্ভব হয়েছে।

দূতাবাস জানায়, ‘আইওএমের চার্টার্ডকৃত বুরাক এয়ারের ফ্লাইটটি (ইউজেড২২০) বেনিনা বিমানবন্দর থেকে ৪ মে (স্থানীয় সময়) সন্ধ্যা ৭টায় উড্ডয়ন করেছে এবং আজ বাংলাদেশ সময় আনুমানিক সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

এ ছাড়া দূতাবাস জানিয়েছে, এই ফ্লাইটে লিবিয়ায় মারা যাওয়া একজন বাংলাদেশি নাগরিকের মৃতদেহও দেশে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status