ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
শৈলকুপায় বিল থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 11:12 PM

শৈলকুপায় বিল থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

শৈলকুপায় বিল থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় রেখা রানী (৪২) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দুধসর ইউনিয়নের মলমলি গ্রামের তোয়াজের নামক বিল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। সে ওই ইউনিয়নের মলমলি গ্রামের মৃত শশধর বিশ্বাসের স্ত্রী।

নিহতের ছেলে অপুর্ব কুমার বিশ্বাস জানান, সোমবার বিকালে তার মা পার্শ্ববর্তী উমেদপুর ইউনিয়নের হালসাদাড়ি গ্রামে জমি লীজের ১১ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। হয়তো টাকার জন্য ছিনতাইকারীরা তার মাকে হত্যা করতে পারে।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, রেখা রানীর গলায় আঘাতের চিহ্ন ছিল। মুখে এবং গলায় রক্তের দাগ ছিল।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, রেখা রানীর লাশ তৃপুরাকান্দি পরিচিতি তোয়াজের খাল নামক বিলের ধারে পড়ে ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে টাকা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status