ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
হাটহাজারী থেকে আরো দুই হেফাজত নেতা গ্রেপ্তার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 7:47 PM

হাটহাজারী থেকে আরো দুই হেফাজত নেতা গ্রেপ্তার

হাটহাজারী থেকে আরো দুই হেফাজত নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আরো দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মে) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- হেফাজতে ইসলামের হাটহাজারী পৌরসভা কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ ও হাটহাজারী উপজেলা কমিটির সহ দাওয়াহ বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিনে হাটহাজারীর বিভিন্ন সরকারি স্থাপনায় তাণ্ডব চালানোসহ অন্যান্য অপরাধে যুক্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে হাটহাজারীতে বিক্ষোভ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

এসময় হাটহাজারী বড় মাদ্রাসা নামে পরিচিত দারুল উলুম ময়নুল ইসলাম মাদ্রাসা থেকে মিছিল বের করে হাটহাজারী থানায় ভাঙচুর চালানো হয়। হেফাজতকর্মীরা হাটহাজারী উপজেলা ভূমি অফিস ও সদর ইউনিয়ন ভূমি অফিসে হামলা ও অগ্নিসংযোগ করে। দিনভর পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন। তারা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে। পাশাপাশি মাদ্রাসার সামনে ইটের দেয়াল তুলে ব্যারিকেডও দেয় হেফাজতের কর্মীরা।

এসব ঘটনায় শুরুতে হাটহাজারী থানায় মোট ছয়টি মামলা দায়ের করা হয়। পরে ২২ এপ্রিল হেফাজতের বিলুপ্ত কমিটির আমির জুনাইদ বাবুনগরীকে প্রধান আসামি করে আরো দুইটি মামলাসহ হাটহাজারী থানায় তিনটি দায়ের করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status