রাঙ্গুনিয়ায় নবনির্মিত এবাদতখানার শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 5:30 PM
রাঙ্গুনিয়ায় নবনির্মিত এবাদতখানার শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পোমরা শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যারযের নবগঠিত এবাদত খানার শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ মে) বিকালে পোমরা শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত এবাদত খানার মধ্যে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আবু সৈয়দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অফিস সহকারী ফয়সাল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, দক্ষিণ পোমরা মতোয়াল্লী পাড়ার বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী শফিকুল ইসলাম, উদ্বোধনী বক্তব্য রাখেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ফয়েজুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার খোরশেদ আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, মোরশেদুল আলম, জাফর আহমদ, সাইফুল ইসলাম খোকন,ওসমান,মাওলানা আবদুল হামিদসহ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ ও সমাজের মান্যগন্য ব্যক্তিবর্গ।