ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
লক্ষ্মীপুর তেওয়ারীগঞ্জে মামলা তুলে না নেওয়ায় মিথ্যা অভিযোগে বাদীকে হয়রানির চেষ্টা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 5:27 PM

লক্ষ্মীপুর তেওয়ারীগঞ্জে মামলা তুলে না নেওয়ায় মিথ্যা অভিযোগে বাদীকে হয়রানির চেষ্টা

লক্ষ্মীপুর তেওয়ারীগঞ্জে মামলা তুলে না নেওয়ায় মিথ্যা অভিযোগে বাদীকে হয়রানির চেষ্টা

লক্ষ্মীপুর সদরের তেওয়ারীগঞ্জের চরমটুয়া গ্রামে তানজীদ নামীয় এক বাদীকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর অভিযোগ উঠেছে মামলার আসামী চাঁনমিয়াগংদের বিরুদ্ধে। এর আগে মামলা তুলে নিতে বাদীকে একাধিকবার হত্যা সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি ধমকির অভিযোগ রয়েছে চাঁনমিয়া গংদের বিরুদ্ধে।

মঙ্গলবার অনুসন্ধানকালে স্থানীয়দের সাথে আলাপকালে জানাযায়, চাঁনমিয়াগংদের পুকুরের কিছু পোনা মাছ মারা গেছে, তবে কি কারণে এ মাছ মারা গেছে তা কারো জানা নেই এবং এ বিষয়ে নিশ্চিত করে কাউকে দায়ী করেনি এলাকাবাসি।

তানজিদের বাবা চৌধুরী জানান, পূর্ব শক্রতার জের ধরে আমাদেরকে ফঁসানোর উদ্দেশ্যই একটি মিথ্যা ঘটনা সাজাতে নিজেদের পুকুরের পোনা মাছ নিজেরাই নষ্ট করে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনায়ন করেছে।

তানজিদ জানান, ২০২০ সালে  বর্ষা মৌসুমে  তাদের প্রজেক্টের মাছ হোসেনগংরা অভিনব কায়দায় নিজেদের পুকুরে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় শালিস বৈঠকে তারা ক্ষতিপূরণ দিতে রাজি হলেও পরবর্তীতে ক্ষতিপুরন না পাওয়ায় ন্যায় বিচারের স্বার্থে আমি বাদী হয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যজিষ্ট্রেট আদালতে মোঃ হোসেন, মোঃ হাসান, আয়াত উল্যা ও চাঁনমিয়া গংদের বিরুদ্ধে সি,আর-৮০৭ মামলা দায়ের করি। বর্তমানে মামলাটি বিচারধীন আছে। এ মামলা তুলে নিতে আসামীরা আমাকেসহ পরিবারকে হত্যা সহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি ধমকি দিয়ে আসছে। তিনি বলেন, আমি কিংবা আমার পরিবারের কেউ তাদের পুকুরের মাছ মারার সাথে জড়িত নয়, হয়রানি করতে থানায় মিথ্যা অভিযোগ আনায়ন করেছে।

এ দিকে চাঁনমিয়া গংরা পুকুরের পোনা মাছ মারার বিষয়ে তানজিদের পুরো পরিবারকে দায়ী করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status