ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
জোলিকে পেছনে ফেললেন স্কারলেট জোহানসন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 April, 2021, 11:25 PM

জোলিকে পেছনে ফেললেন স্কারলেট জোহানসন

জোলিকে পেছনে ফেললেন স্কারলেট জোহানসন

সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে পছন্দের হলিউড তারকার তালিকায় অ্যাঞ্জেলিনা জোলিকে পেছনে ফেললেন স্কারলেট জোহানসন।

সম্প্রতি এ নিয়ে একটি জরিপ করে ওরম্যাক্স মিডিয়া। এতে শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছেন স্কারলেট। ‘অ্যাভেঞ্জার্স’ সিনেমায় ব্ল্যাক উইডো চরিত্রে অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এছাড়া সবচেয়ে পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকাতেও শীর্ষে জোহানসন।

দ্বিতীয় স্থানে থাকা অ্যাঞ্জেলিনা জোলি এখন অভিনয় থেকে অনেকটায় দূরে। তবে অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘটনায় আলোচনাতে তিনি। পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করছেন জোলি।

ওরম্যাক্স মিডিয়ার করা এই তালিকায় তৃতীয় স্থানে আছেন এমা ওয়াটসন। যদিও ‘হ্যারি পটার’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বেশ কিছুদিন হলো আড়ালে রয়েছেন। এই তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে— জেনিফার লরেন্স ও গ্যাল গ্যাডট।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status