ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিকিনিতে উত্তাপ ছড়াচ্ছেন জানভি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 April, 2021, 11:23 PM

বিকিনিতে উত্তাপ ছড়াচ্ছেন জানভি

বিকিনিতে উত্তাপ ছড়াচ্ছেন জানভি

বলিউড অভিনেত্রী জানভি কাপুর। বর্তমানে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী। কাজের ফাঁকে এই অবসর বেশ উপভোগ করছেন শ্রীদেবী কন্যা।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে অবকাশ যাপনের বিভিন্ন ছবি পোস্ট করছেন জানভি। শুক্রবার (৯ এপ্রিল) একটি দুটি ছবি পোস্ট করেছেন তিনি। এতে রঙিন প্রিন্টের একটি বিকিনি পরে উত্তাপ ছড়িয়েছেন এই অভিনেত্রী। ছবিগুলো ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে। জানভির রূপে মুগ্ধ তার ভক্তরা।

জানভির এই বিকিনির দামও কিন্তু কম নয়। জানা গেছে, ‘ধড়ক’ সিনেমাখ্যাত এই অভিনেত্রীর বিকিনির বাজার মূল্য ১৫ হাজার ৫৪৬ রুপি। এর মধ্যে বিকিনি টপ ৬ হাজার ৬৫০ রুপি এবং তিনি যে সারং পরে আছেন সেটির মূল্য ৮ হাজার ৮৯২ রুপি।

এর আগে বৃহস্পতিবার কিছু ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। এতে সুইমস্যুট পরা অবস্থায় দেখা গেছে তাকে। পড়ন্ত বিকেলে প্রমোদতরীতে হাসিমাখা জানভির এই ছবিগুলো ভক্তদের নজর কেড়েছে। এ ছবিগুলোও ভার্চুয়াল জগতে ভাইরালও হয়েছে।

কয়েকদিন আগে মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর ‘রুহি’ সিনেমাটি। বর্তমানে তার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘দোস্তানা টু’ সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। পাশাপাশি মালায়ালাম ভাষার ‘হেলেন’ সিনেমার হিন্দি রিমেকের জন্য প্রস্তুত হচ্ছেন এই অভিনেত্রী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status