ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
কঙ্গোতে বাসে আগুন লেগে ৪০ যাত্রীর মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 9 April, 2021, 10:09 PM

কঙ্গোতে বাসে আগুন লেগে ৪০ যাত্রীর মৃত্যু

কঙ্গোতে বাসে আগুন লেগে ৪০ যাত্রীর মৃত্যু

কঙ্গোর পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে আগুন লেগে অন্তত ৪০ যাত্রী পুড়ে মারা গেছেন। শুক্রবার (৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স মর্মান্তিক এ দুর্ঘটনার খবর জানায়।  

দেশটির কিউইলু প্রদেশের গভর্নর উইলি ইৎশুনডালা রয়টার্সকে বলেছেন, রাজধানী কিনশাসা থেকে পূর্বে গাড়িতে ছয় ঘণ্টার দূরত্বের কিউওয়ায়া গ্রামের পাশে শুক্রবার মর্মান্তিক এ দুর্ঘটনায় এসব মানুষের প্রাণহানি ঘটেছে।

গভর্নর ইৎশুনডালা বলেন, সেখানে কোনো কিছুর অস্তিত্ব নেই। সব ভস্মীভূত হয়ে গেছে। এছাড়া মর্মান্তিক ওই বাস দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ৩১ জনের মধ্যে ৯ জনের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status