ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
‘কচি’ সাজতে বয়স লুকিয়েছেন যে অভিনেত্রীরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 9 April, 2021, 10:06 PM

‘কচি’ সাজতে বয়স লুকিয়েছেন যে অভিনেত্রীরা

‘কচি’ সাজতে বয়স লুকিয়েছেন যে অভিনেত্রীরা

বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায়, হিরো ও হিরোইনদের নিয়ে বিভিন্ন বিষয়েই আলাদা করে রাখা হয়। আর তার সবথেকে বড় উদাহরণ হলো বয়স। হিরোদের বয়স যাই হোক না কেন, তারা লিড রোলে অভিনয় করার সুযোগ পান প্রায় সবসময়ই। কিন্তু নায়িকারা সামান্য বুড়ি হয়ে গেলেই লিড চরিত্র থেকে বাদ পড়ে যান।

কাজ পাওয়ার জন্য হোক বা অন্য কোনো কারণে, বলিউডের কয়েকজন অভিনেত্রী রয়েছেন যারা নিজেদের বয়স লুকিয়েছেন। তার তাদের নাম শুনলে আপনি সত্যিই চমকে যাবেন।

সারা আলি খান
বলিউডের নতুন হার্টথ্রব সারা একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি ১৯৯৫ সালে জন্মেছেন। কিন্তু অনলাইন সার্চ করলেই দেখা যায় তার জন্মের সাল ১৯৯৩। অন্যদিকে, সাইফ আলি খানের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল ১৯৯১ সালে। তিনিই একবার বলেছিলেন তিনি প্রথম বাবা হয়েছিলেন বিয়ের দু’বছর পর। সেই হিসেবেও সারার জন্মসাল ১৯৯৩ সালেই হয়।

দিশা পাটানি
২০১২সালে একটি ভিডিওতে দিশা দাবি করেছিলেন তার জন্ম ১৯৯২ সালের ১৩ জুন। পরে ২০১৬সালের একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার জন্মসাল ১৯৯৫সালের ২৭ জুলাই। তাই নায়িকার বয়স নিয়ে বিতর্ক রয়েছে।

কঙ্গনা রানাউত
কঙ্গনা দাবি করেছিলেন ২০০৯ সালে তার বয়স ছিল ২২বছর। কিন্তু তার সেসময় নায়িকার পাসপোর্টে উল্লেখিত বয়স অনুযায়ী তার বয়স ছিল ২৮ বছর।

ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা একটি সাক্ষাৎকারে দাবি করেছিলেন তিনি রণবীর কাপুরের চেয়ে বয়সে ছোট। কিন্তু হিসেব বলছে, রণবীর ১৯৮২ সালে জন্মেছিলেন। সেই অনুযায়ী তার বয়স ৩৬, ক্যাটরিনার জন্মসাল ১৯৮১, সেই অনুযায়ী ক্যাটের বয়স এখন ৩৭ বছর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status