ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 9 April, 2021, 10:01 PM

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফেনীর দাগনভূঞার মেহেদী হাসান সেজান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে নিহতের পরিবার। সেজান উপজেলার জায়লস্কর ইউনিয়নের মাছিম পুর গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে।

নিহত সেজানের মামা সুরুজ জানান, গত বছর সেজান সৌদি আরব যান। সেখানে ফ্রি ভিসায় কাজ করতেন। বৃহস্পতিবার সৌদি আরবের দাম্মাম শহর থেকে রিয়াদে আসার পথে তায়েফে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, সেজান তার বাবা-মার একমাত্র সন্তান। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status