ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 9 April, 2021, 9:57 PM

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহবধূ তানিয়া হত্যা মামলায় স্বামী আজিজুল হককে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কয়ড়া ইউনিয়নের হরিশপুর গ্রামে নিজ বাড়ি থেকে আজিজুলকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ জানুযারি রাতে স্ত্রী তানিয়াকে হত্যা করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন স্বামী আজিজুল হক। খবর পেয়ে পুলিশ তানিয়ার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পরের দিন তানিয়ার মা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্য মামলা দায়ের করেন। ওই ঘটনার পর থেকে পলাতক ছিলেন আজিজুল।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, তানিয়া হত্যা মামলায় তার স্বামী অনেকদিন পলাতক ছিলেন। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তাকে বৃহস্পতিবার তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status