ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
চুরি করা ফোন ফিরিয়ে দিল চোর!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 9 April, 2021, 10:14 PM

চুরি করা ফোন ফিরিয়ে দিল চোর!

চুরি করা ফোন ফিরিয়ে দিল চোর!

ভরদুপুরে ফোন ছিনিয়ে নিয়ে সেই ফোন স্বয়ং চোর মহাশয়ই ফিরিয়ে দিল। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে নয়ডার এক সাংবাদিকের সঙ্গে। একটু চোখ কান খোলা রাখলেই আশেপাশে শোনা যাবে অসংখ্য ফোন চুরির গল্প। ফোন চুরি এতই সাধারণ হয়ে গেছে যে পুলিশও গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছে। কটা ফোন চোরকেই বা রোজ তারা ধরবে।

নয়ডা সেক্টর ৫২ মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিলেন সাংবাদিক দেবায়ন রায়। হাতে ফোন নিয়ে মেসেজ করছিলেন ঠিক এমনই সময় তার হাত থেকে স্মার্টফোনটি ছিনিয়ে নিয়ে দৌড় দেয় মাস্ক পরিহিত এক ব্যক্তি। কী করবেন বুঝতে না পেরে দেবায়নও দৌড়ায় চোরের পিছনে। কিছুটা যেতেই তিনি দেখেন চোরটি তার দিকেই এগিয়ে আসছে। তারপরেই ঘটে সেই অবাক করা কাণ্ড। চোরটি বলে, ‘ভাই মুঝে লাগা ইয়ে OnePlus 9 Pro মডেল হ্যয়।’ এই বলে ফোনটি দেবায়নের সামনেই রাস্তার উপর রেখে পালিয়ে যায়। চোরটি ভেবেছিল দেবায়নের হাতের ফোনটি OnePlus 9 Pro। তাই সেটি চুরি করতে চেয়েছিল। এমন কাণ্ড দেখে হতবাক হয়ে যায় দেবায়ন। আর ভাবেন এমন জিনিস ঘটে দুনিয়ায়।

পেশায় দেবায়ন একজন সাংবাদিক। একটি অনলাইন পোর্টালে কাজ করেন তিনি। তার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। টুইট করে তিনি বলেছেন, ‘ফোন চুরির এমন ঘটনা আমায় বেমালুম বোকা বানিয়ে ছেড়েছে।’ এই ঘটনা টুইট করার সঙ্গে সঙ্গে চারিদিকে হাসির রোল ওঠে। আসতে থাকে বিভিন্ন প্রতিক্রিয়া। কেউ হাসতে থাকেন, কেউবা দেবায়নের প্রতি উদ্বেগ দেখিয়ে জানতে চায় তিনি ঠিক আছেন কিনা। কেউ আবার মজার ছলে জিজ্ঞাসা করেছেন, ‘কি ফোন ছিল আপনার কাছে’। তার উত্তরে দেবায়ন জানান তিনি Samsung Galaxy S10 Plus স্মার্টফোনটি ব্যবহার করেন। কেউ আবার বিদ্রুপ করে বলেছেন, ‘চোরদের ও আজকাল একটা স্ট্যান্ডার্ড রয়েছে।’

করোনা আবহে অর্থনীতি যেভাবে ভেঙে পড়েছে তাতে এইসব ছিঁচকে চোরের উপদ্রপ বাড়ছে। ফোন চুরি খুব সাধারণ ঘটনা হয়ে থাকলেও বর্তমানে তা আরও বেড়ে গেছে। নিজের সখের ফোন খোয়া গেলে আমরা সকলেই দুঃখ পাই। তবে এই ঘটনা দেখে মোটেই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন না। কারণ সবার ভাগ্য তো দেবায়নের মত নাও হতে পারে। তাই সচেতন থাকুন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status